রবিবার, ১২ জুলাই ২০২৬
প্রকাশিত: শনিবার, জুলাই ১১, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব আহ্বান—“একটি করে গাছ লাগান”—এই অনুপ্রেরণাকে ধারণ করে সামাজিক ও মানবিক সংগঠন জাগরণী সংসদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে “জাগরণীয় সবুজ অভিযান–২০২৬” কর্মসূচি।
যশোর জেলার ঝিকরগাছা পার বাজার থানার মোড়ের প্রধান সড়কের আইল্যান্ডে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শনিবার কর্মসূচির শুভ সূচনা করা হয়। পর্যায়ক্রমে পুরো এলাকাজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জাগরণীয় সবুজ অভিযান–২০২৬ কর্মসূচির উদ্বোধন করেন জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি ও কর কমিশনার মঞ্জুর আলম নিশান। তিনি বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জাগরণী সংসদের এই উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ। উপস্থিত সবাই পরিবেশ সংরক্ষণে আরও বেশি করে বৃক্ষরোপণ ও তার পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।