শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশিত: বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবর এর সম্পাদক ও এখন টেলিভিশনের ব্যুরো প্রধান মো. তরিকুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।
সাংবাদিক তরিকুল ইসলামের মাতা শিরিনা বেগম (৭৯) দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সোয়া ১০টায় খুলনা মহানগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর পূর্ব বানিয়াখামার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে টুটপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বিবৃতিদাতার হলেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরেয়ার, সহ-সভাপতি সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।
বিবৃতিতে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।