বুধবার, ১৭ জুন ২০২৬

খুলনা প্রেসক্লাবের সদস্য আনোয়ার হোসেনের সুস্থতা কামনা

প্রকাশিত: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খুলনা গেজেট পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গত ১২ জুন শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন এবং ১৫ জুন সোমবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ বাসাতে সেবা নিচ্ছেন।

এদিকে সাংবাদিক মোঃ আনোয়ার হোসেনের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, কোষাধ্যক্ষ বিমল সাহা, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন