শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশিত: বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদের স্স্থুতা কামনা করেছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। সাংবাদিক সোহেল মাহমুদ বৃহস্পতিবার রাতে নিজ কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথে নিরালা মোড়ে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল নিয়ে রাস্তায় পড়ে গিয়ে দুর্ঘটনায় আহন হন। তার হাতের কনুইতে গভীর ক্ষত হয়েছে ও ঘাড় ছিলে গেছে এবং বুকের ডান পাশে তীব্র ব্যথা নিয়ে চিকিৎসকের পরামর্শ মোতাবেক নিজ বাসাতে সেবা নিচ্ছেন।
এদিকে সাংবাদিক সোহেল মাহমুদের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, কোষাধ্যক্ষ বিমল সাহা, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।