বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশিত: মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘মাল্টিপ্লিকেশন এন্ড রিলিজিং টেকনিক্স অব বায়ো-কন্ট্রোল এজেন্টস’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর (মঙ্গলবার) ‘মর্ফো-মলিকিউলার এন্ড স্মার্ট টেকনোলজি-বেইজড ইনসেক্ট এন্ড ডিজিজ ডিটেকশন, দেয়ার বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট এন্ড ট্রান্সফরমেশন’ শীর্ষক হিট সাব-প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বায়োকন্ট্রোল ল্যাবরেটরিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ সফিকুল ইসলাম, প্রকল্পের এসপিএম সহযোগী অধ্যাপক ড. মোঃ মোস্তফা কামাল, এএসপিএম প্রফেসর ড. শিমুল দাস এবং প্রকল্পের সদস্য প্রফেসর ড. মোছা. সাবিহা সুলতানা।
প্রশিক্ষণে জৈব বালাই নিয়ন্ত্রণ উপাদানের বংশবিস্তার, উৎপাদন ও অবমুক্তকরণ কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।