বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

খুকৃবিতে ‘ওয়ান হেলথ যুগে ভেটেরিনারি ফার্মাকোলজি’ শীর্ষক বিশেষ আলোচনা সভা

প্রকাশিত: বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে ‘Beyond the Prescription: Veterinary Pharmacology in the One Health Era’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালযয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার। তিনি ‘ওয়ান হেলথ’ ধারণার আলোকে ভেটেরিনারি ফার্মাকোলজির গুরুত্ব এবং প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিশেষ বক্তৃতা দেন।

বক্তৃতায় প্রাণীর চিকিৎসায় ওষুধের যথাযথ ব্যবহার, ওষুধের কার্যকারিতা ও নিরাপদ প্রয়োগ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠা) মোকাবিলায় সচেতনতার গুরুত্ব বিশেষভাবে আলোচনার বিষয় ছিল। প্রাণী, মানুষ ও পরিবেশের স্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনা করার মাধ্যমে টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. এম. এ. হান্নান।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের এ আয়োজন শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ভেটেরিনারি ফার্মাকোলজি বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন