বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশিত: মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের তিন থেকে সাত দিনের খাবার ও অত্যাবশ্যকীয় পণ্য মজুত রাখার পরামর্শ দিচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারও সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেছেন, যুদ্ধের পাশাপাশি আগামী বছর সম্ভাব্য সুপার এল নিনোর প্রভাবে বিশ্বে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। এতে খাদ্য উৎপাদন কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে খাদ্য মজুদ বাড়ানোসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সরকারের রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।