শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশিত: শুক্রবার, মে ২২, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক মেয়র এডভোকেট শেখ তৈয়েবুর রহমানের সহধর্মিনী লায়লা রহমান ইন্তেকাল করেছেন (ইন্না— রাজিউন)। শুক্রবার রাত সোয়া ৭টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
আগামীকাল শনিবার জোহরবাদ খুলনা মহানগরীর গগনবাবু বোডস্হ নূর মসজিদে মরহুমা জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সাতক্ষীরা জেলার তালায় মরহুমার পিতামাতার কাছে পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন করা হতে পারে বলে জানা গেছে।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা অনেকেই শোক ও সমবেদনা প্রকাশ করছেন।