শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ কেএমপি’র ট্রাফিক বিভাগে সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান ২১ মে ২০২৬ খ্রিঃ দুপুর ০১.০০ ঘটিকায় জোড়াগেট ট্রাফিক অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা। অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে জুলফিকার স্টিলের সৌজন্যে ট্রাফিক সচেতনতামূলক বোর্ড, ট্রাফিক আমব্রেলা, চেকিং বক্স, ট্রাফিক কন ও রোড ব্যারিকেড প্রদান করা হয়। এসব উপকরণ মাঠপর্যায়ে ট্রাফিক পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করে তুলবে, বিশেষ করে নগরীর যানজট নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেএমপি’র পক্ষ থেকে জুলফিকার স্টিলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
এসময় কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জাকিয়া সুলতানা, জুলফিকার স্টিলের সিনিয়র ভিজ্যুয়ালাইজার ব্রান্ড এন্ড আউটডোর কমিউনিকেশন অফিসার মোঃ আব্দুর রহমান সহ ট্রাফিক বিভাগের সকলেই উপস্থিত ছিলেন।