বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান

প্রকাশিত: মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি–সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় একমাস দুইদিন পর কারামুক্ত হয়েছেন সাবেক সংসদ সংস্য ও জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

মঙ্গলবার সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জেলগেটে তাকে বরণ করে নেন জামায়াত নেতা ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, কামাল হোসেন ও সেলিম উদ্দিনসহ দলটির নেতাকর্মীরা।

এর আগে, সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত আখতারুজ্জামানের জামিন বহাল রেখে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ফলে তার মুক্তির বাধা কেটে যায়।

কারামুক্ত হয়ে মেজর আখতারুজ্জামান বলেন, আমরা সত্যের রাজনীতি করি, সত্যের জয় হবেই হবে। সত্যকে কেউ আটকে রাখতে পারবে না। দোয়া করবেন, আমরা যেন জনগণের পাশে থাকতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করতে পারি।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন