রবিবার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশিত: রবিবার, নভেম্বর ১, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির বিপিএম “২য় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্স”-এ যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে ০১ নভেম্বর ২০২৬, রবিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন।
ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আগামী ৩-৫ নভেম্বর ২০২৬ তারিখে ফ্রান্সের লিয়ঁতে (Lyon) ইন্টারপোল সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থা, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদগণ অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতে বায়োসিকিউরিটি হুমকির পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভ্যাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হবে।