রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে

প্রকাশিত: রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে এর অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক সমঝোতা হয়েছে। তিনি জানান, ত্রয়োদশ সংশোধনীসংক্রান্ত সাবেক বিচারপতি খায়রুল হকের দেওয়া রায় সর্বোচ্চ আদালত ইতোমধ্যেই বাতিল করেছেন। তাই আইনসভার মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় প্রতিস্থাপন করা হবে। এই ব্যবস্থা ফিরিয়ে আনাই তাদের প্রধান আন্দোলন ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং ইনশাআল্লাহ সংবিধান সংশোধনের মাধ্যমেই তা বাস্তবায়ন করা হবে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন