রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

অফিসার ও ফোর্সের কল্যাণে ঢাকা জেলা পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন

প্রকাশিত: রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ অফিসার ও ফোর্সের কল্যাণ, মানসম্মত খাবার এবং উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মিল ব্যারাক পুলিশ লাইন্সে আকস্মিক পরিদর্শন করেছেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার শামীমা পারভীন।

০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পুলিশ সুপার মিল ব্যারাক পুলিশ লাইন্সের মেস ও ক্যান্টিন আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসার ও ফোর্সের জন্য প্রস্তুতকৃত খাবারের মান, পরিমাণ, পুষ্টিগুণ ও পরিবেশনের সার্বিক ব্যবস্থা সরেজমিনে যাচাই করেন।
খাবারের গুণগত মান বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং অফিসার ও ফোর্সের জন্য উন্নত খাবার পরিবেশনের বিষয়ে তিনি মেস ম্যানেজার ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপার লাইব্রেরি, শপিং মল, ব্যায়ামাগার ও ক্যান্টিন পরিদর্শন করেন এবং এসব স্থানের সার্বিক ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন